জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ এক যুবককে আটক করেছে মডেল থানা পুলিশ।
সোমবার ৪ মে ২০২৬ রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কড়ইচড়া ইউনিয়নের মহিষবাথান এলাকায় একটি সেচপাম্প ঘর থেকে তাকে আটক করা হয়।
আটকৃত যুবকের নাম জিয়াউল হক (৪০)। তিনি মহিষবাথান মধ্যপাড়া গ্রামের মৃত সায়েদুল হকের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদারগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) কমল সরকারের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। এ সময় সেচপাম্প ঘরে তল্লাশি চালিয়ে জিয়াউল হককে গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) স্নেহাশিস রায় জানান, “গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। মঙ্গলবার তাকে জামালপুর আদালতে পাঠানো হয়েছে।”
তিনি আরও বলেন, মাদক, ইভটিজিংসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


