বিজ্ঞাপন

মেগা প্রকল্প করতে চায় না সরকার: সেতুমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, যথাযথ বিচার-বিশ্লেষণ ছাড়া বড় মেগা প্রকল্প গ্রহণ করে জনগণের অর্থ অপচয় করতে চায় না বর্তমান সরকার।

বিজ্ঞাপন

তিনি বলেন, প্রকল্পের লাভ কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ থাকলে চলবে না; এর সুফল সাধারণ মানুষ সরাসরি ভোগ করতে পারছে কি না, তা নিশ্চিত করতে হবে। বাস্তবসম্মত পরিকল্পনা ও জনগণের করের টাকার সঠিক ব্যবহারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ওপর জোর দেন তিনি।

মঙ্গলবার (৫ মে) আয়োজিত এ কর্মশালায় সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেন, বড় প্রকল্প মানেই বড় দুর্নীতি—এমন একটি ধারণা সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে, যা কাজের মাধ্যমে পরিবর্তন করতে হবে। তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান, প্রতিটি প্রকল্প যেন সততা ও জবাবদিহিতার উদাহরণ হয়ে ওঠে।

প্রস্তাবিত ‘ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে’ প্রকল্পটি বাস্তবায়িত হলে সাভার, কেরানীগঞ্জ, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও বন্দর উপজেলার মধ্যে সরাসরি সংযোগ স্থাপন হবে। প্রায় ৩৬ হাজার কোটি টাকা ব্যয়ে প্রস্তাবিত এই প্রকল্প ঢাকার যানজট নিরসন এবং উপশহরগুলোর মধ্যে নিরবচ্ছিন্ন যোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

পড়ুন: হাদি হত্যা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন ১৭ মে

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন