বিজ্ঞাপন

সৎ বাবার লালসার শিকার ৫ বছর বয়সী শিশু

মানিকগঞ্জ জেলার সিংগাইরে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত সৎ বাবা মতি মিয়াকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার, টাঙ্গাইলের মির্জাপুর থানাধীন দেওঘাটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে।

মামলা সূত্রে জানা গেছে, প্রায় ৫ বছর আগে ওই শিশুর মাকে অন্তঃসত্ত্বা অবস্থায় বিয়ে করেন মতি মিয়া। পরবর্তীতে ওই নারীর এক কন্যা সন্তানের জন্ম হয়। গত শুক্রবার রাতে শিশুটিকে বাড়িতে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে মতি মিয়া। পরদিন সকালে শিশুটির মা বিষয়টি জানতে পেরে শিশুটিকে উদ্ধার করে প্রথমে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে অবস্থার অবনতি হলে তাকে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছে।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে সোমবার থানায় একটি মামলা দায়ের করেন। বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে পুলিশ। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়ার পর থেকেই আসামিকে আইনের আওতায় আনতে অভিযান শুরু হয়।

এদিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে অভিযানে নামে জেলা গোয়েন্দা পুলিশ। এ বিষয়ে মানিকগঞ্জ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানবেন্দ্র বালো জানান, ঘটনাটি অত্যন্ত বর্বরোচিত। আসামিকে ধরতে একটি চৌকস টিম টাঙ্গাইলের মির্জাপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।

গ্রেপ্তার মতি মিয়াকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

পড়ুন : দোহারে আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন