ময়মনসিংহে মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিনিয়তই বাড়ছে হাম আক্রান্ত শিশুর সংখ্যা। শিশু আইসোলেশন ওয়ার্ডে রোগীদের সংকলন না হওয়ায় মেঝেতে চিকিৎসা নিচ্ছেন। অভিভাবকরা চিকিৎসা সেবা নিয়ে উদ্বিগ্ন।
গত চব্বিশ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত চিকিৎসাধীন অবস্থায় ১ ছেলে ৫ মাস বয়সী শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালে হামে মোট ২৬ শিশুর মৃত্যু হয়েছে।
গত ১৬ এপ্রিল সন্ধ্যায় কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার ৫ মাস বয়সী শিশু ছেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ভর্তি হয়।৫ মে মঙ্গলবার সকালে হামের উপসর্গ নিয়ে তার মৃত্যু হয়।
হাসপাতালে হামের উপসর্গ ছাড়াও নিওমোনিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল বলে জানান হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।
হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, হাসপাতালের আইসোলেশ ন ওয়ার্ডে নতুন করে ভর্তি হয়েছে ১৯শিশু। সেইসাথে সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছে ২১শিশু। হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে এখন চিকিৎসাধীন রয়েছে ৭৫শিশু। গত ১৭ মার্চ থেকে আজ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট ১১০৫জন শিশু ভর্তি হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ১০০৪ জন শিশু।
পড়ুন- নেত্রকোনায় শিশু ধর্ষণ, পলাতক শিক্ষকের দাবি ডিএনএ টেস্টের


