বিজ্ঞাপন

দিনাজপুরে খানপুর জনসংগঠনের ঘোষণা সমঝোতা স্মারক চুক্তি অনুষ্ঠিত

“যাদের কিছু নেই-যাদের কেউ নেই-তাদের সাথে আমরা” এই স্লোগানকে সামনে রেখে ৬ মে বুধবার দিনাজপুর সদর উপজেলার ৯নং আস্করপুর ইউনিয়নের খানপুর দুর্গাতলী মাঠ প্রাঙ্গণে খানপুর জনসংগঠন সদর দিনজপুরের আয়োজনে এবং কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ)’র সহযোগিতায় খানপুর জনসংগঠনের ঘোষণা সমঝোতা স্মারক চুক্তি অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন


জনসংগঠনের সদস্যরা বিনোদনমূলক পরিবেশে খানপুর ইউনিয়ন পরিষদ প্রশাসনের সাথে জনসংগঠনের সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর হয়। সমঝোতা স্মারক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খানপুর জনসংগঠনের সভা প্রধান মোঃ শাহাজাহান আলী। বিশেষ অতিথি খানপুর জনসংঘটনের সহ-সভা প্রধান রিপা রানী, সাধারন সম্পাদক মামুন সিং। শুভেচ্ছা বক্তব্য রাখেন দিনাজপুর জেলা ভূমিহীন সমন্বয় পরিষদের সভা প্রধান মোঃ লুৎফর রহমান ও নির্বাহী সদস্য মোঃ এনামুল হক। ইউনিয়ন পরিষদের পক্ষে স্বাক্ষর করেন ইউপি সদস্যা রুমানা আক্তার।

এসময় উপস্থিত ছিলেন সিডিএ’র চুনিয়াপাড়া অফিসের হিসাব রক্ষক শান্তনা রানী। সূচনা বক্তব্য রাখেন সিডিএর আঞ্চলিক সমন্বয়কারী মোঃ মনা বাবু। সঞ্চালকের দায়িত্ব পালন করেন মাঠ সহায়ক মোঃ আহসান হাবিব। সমঝোতা স্মারক পত্রের মাধ্যমে জানা যায়, খানপুর গ্রামের দরিদ্র অসহায় নারী পুরুষরা একত্রিত হয়ে দরিদ্র বিমোচন, দরিদ্র মানুষের ক্ষমতায়ন, পরিবেশ উন্নয়ন, সু-শাসন, ন্যায় বিচার নিশ্চিত করার উদ্দেশ্যে এই চুক্তি স্বাক্ষর। তারি প্রেক্ষিতে এখন থেকে জনসংগঠন তাদের গ্রামউন্নয়নে স্বাধীনভাবে সিদ্বান্ত গ্রহণ করবে এবং ইউনিয়ন পরিষদ তাদের সব রকম সহযোগিতা করে যাবে। বক্তারা বলেন, দারিদ্র দুরিকরণে কৃষি খাস জমি ভূমিহীন-প্রান্তিক কৃষকদের বন্দবস্ত দিতে হবে। সরকারের খাস জমি যেটা সরকারি নীতিমালায় ভূমিহীনদের প্রাপ্য সেটা নিয়েও বর্তমানে নানা প্রকার আমলাতান্ত্রিক জটিলতা দেখা দিয়েছে। বেশিরভাগ খাস জমি ভূমিদস্যুদের দখলে। তাই ভূমি ব্যবহারের প্রচলিত আইনের সংস্কার খুবই প্রয়োজন।

পড়ুন- শাপলা চত্বরে হত্যাযজ্ঞের ঘটনায় রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন