মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করছেন, ইরানকে ঘিরে চলমান সংঘাত খুব দ্রুত শেষের দিকে এগোচ্ছে। হরমুজ প্রণালির অবরোধ এবং তেহরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে সৃষ্ট অচলাবস্থা নিরসনে সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। রয়টার্সের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
বিজ্ঞাপন
দলের সমর্থকদের সঙ্গে এক ফোনালাপে ট্রাম্প বলেন, “চলমান ঘটনাগুলো খতিয়ে দেখলে বুঝতে পারবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণেই আমরা এসব পদক্ষেপ নিচ্ছি। আমরা ইরানকে পরমাণু অস্ত্র তৈরির অনুমতি দিতে পারি না।”
রয়টার্সের বরাতে আরও জানানো হয়, ট্রাম্প দাবি করেন অধিকাংশ মানুষ যুক্তরাষ্ট্রের অবস্থানকে সমর্থন করছে। তিনি বলেন, “মানুষ বুঝতে পেরেছে আমরা যা করছি, তা সঠিক। খুব দ্রুতই এর সমাধান হবে।”
তথ্যসূত্র: আল জাজিরা।


