বিজ্ঞাপন

খাগড়াছড়িতে গুলিতে ইউপিডিএফ কর্মী নিহত

খাগড়াছড়ির পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে গণতান্ত্রিক ইউপিডিএফের এক কর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ মে) সকাল ৬টার দিকে পানছড়ি-লোগাং সড়কের ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইমন উপজেলার মোহাম্মদপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পানছড়ি-লোগাং সড়কের ইসলামপুর এলাকায় দাঁড়িয়ে ছিলেন ইমন। এ সময় অটোরিকশাযোগে আসা একদল অস্ত্রধারী তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গণতান্ত্রিক ইউপিডিএফের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অমর জ্যোতি চাকমা দাবি করেন, নিহত ইমন তাদের সহযোগী কর্মী ছিলেন। পারিবারিক কারণে তিনি এলাকায় অবস্থান করছিলেন। এ হত্যাকাণ্ডের জন্য তিনি প্রসীত খীসা নেতৃত্বাধীন ইউপিডিএফকে দায়ী করেন।

তবে ইউপিডিএফ (প্রসীত)–এর মুখপাত্র এ অভিযোগ অস্বীকার করেছেন।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

পড়ুন: ১৮ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন