বিজ্ঞাপন

দেশের একমাত্র তেল শোধনাগারে পরিশোধন শুরু আজ

দেশের একমাত্র তেল শোধনাগার ইস্টার্ণ রিফাইনারি পিএলসি আবারও পরিশোধন কার্যক্রম শুরু করতে যাচ্ছে। বৃহস্পতিবার (৭ মে) বিকেল থেকে এ কার্যক্রম চালু হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

ইস্টার্ণ রিফাইনারি পিএলসি’র উপ-মহাব্যবস্থাপক (অপারেশন্স) মামুনুর রশীদ খান জানান, অপরিশোধিত তেলের (ক্রুড অয়েল) একটি চালান দেশে পৌঁছেছে। সবকিছু ঠিক থাকলে বিকেল ৫টার পর পরিশোধন কার্যক্রম পুনরায় শুরু হবে।

তিনি বলেন, প্রাথমিকভাবে দৈনিক প্রায় সাড়ে ৩ হাজার টন তেল পরিশোধনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শুরুতে কারিগরি সমন্বয়ের প্রয়োজন হওয়ায় উৎপাদন সীমিত রাখা হচ্ছে। পরে ধীরে ধীরে উৎপাদন বাড়ানো হবে।

মামুনুর রশীদ খান আরও জানান, সৌদি আরব থেকে আসা ‘এমটি নাইনেমিয়া’ নামের জাহাজটি কক্সবাজারের কুতুবদিয়া এলাকায় নোঙর করেছে। জাহাজটিতে প্রায় ১ লাখ ৯৪ হাজার মেট্রিক টন অপরিশোধিত তেল রয়েছে।

ইস্টার্ণ রিফাইনারি পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক মো. শরীফ হাসনাত বলেন, “পরিকল্পনা অনুযায়ী সর্বোচ্চ সক্ষমতায় পরিশোধন কার্যক্রম পরিচালনা করা হবে।”

রিফাইনারি সূত্রে জানা গেছে, বর্তমানে মজুত থাকা তেল দিয়ে আনুমানিক ২০ থেকে ২৫ দিন পরিশোধন কার্যক্রম চালানো সম্ভব হবে। এছাড়া চলতি মাসের ২০ তারিখের পর আরও একটি অপরিশোধিত তেলের চালান দেশে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

সূত্র আরও জানায়, সৌদি আরব থেকে চলতি মাসের ১০ থেকে ১২ তারিখের মধ্যে নতুন চালান লোডিং সম্পন্ন হলে সরবরাহে কোনো বিঘ্ন ঘটবে না। পরবর্তী চালানেও প্রায় ১ লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল আসতে পারে, যা জাহাজের ধারণক্ষমতার ওপর নির্ভর করবে।

পড়ুন: ইরান যুদ্ধ খুব দ্রুতই শেষ হবে: ট্রাম্প

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন