শিক্ষা খাতের আমূল পরিবর্তন ও মানোন্নয়নে মোট জিডিপির ৫ শতাংশ ব্যয় করতে সরকার প্রস্তুত বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন।
বিজ্ঞাপন
আজ বৃহস্পতিবার (৭ মে) সকালে রাজধানীর একটি হোটেলে উনিসেফ আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় বিনিয়োগ নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. মাহদী আমিন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি শিক্ষার গুণগত মানোন্নয়ন ও কাঠামোগত সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন।
পড়ুন: যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম বেড়েছে ৫২ শতাংশ
আর/


