বিজ্ঞাপন

প্রশিক্ষণ ছাড়া শিক্ষক শ্রেণিকক্ষে যেতে পারবেন না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

শিক্ষকদের দক্ষতা উন্নয়নে এখন থেকে প্রয়োজনীয় প্রশিক্ষণ ছাড়া কোনো শিক্ষকই শ্রেণিকক্ষে প্রবেশ করতে পারবেন না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয়ে পাঠদানের মানোন্নয়নে সরকার এ উদ্যোগ বাস্তবায়নে অনড় অবস্থানে রয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৭ মে) রাজধানীতে ‘সরকারের অগ্রাধিকার ও শিক্ষা খাত: বাজেট ও বাস্তবতা’ শীর্ষক এক নাগরিক সংলাপে তিনি এসব কথা বলেন। সংলাপটির আয়োজন করে সিপিডি-এর নাগরিক প্ল্যাটফর্ম।

প্রতিমন্ত্রী বলেন, “আমরা এরই মধ্যে এ বিষয়ে পদক্ষেপ নিয়েছি। এই সিদ্ধান্তের কারণে সাড়ে ১৪ হাজার শিক্ষক আমার বিরুদ্ধে মিছিল করেছেন। তবে আমরা আমাদের অবস্থানে অনড়। তারা প্রশিক্ষণ সম্পন্ন করে আগামী চার থেকে ছয় মাসের মধ্যে শ্রেণিকক্ষে ফিরবেন।”

শিক্ষা খাতকে বর্তমানে ‘ভঙ্গুর’ উল্লেখ করে ববি হাজ্জাজ বলেন, “গত কয়েক বছরে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকার এখন তা পুনর্গঠনের কাজ করছে।”

পড়ুন: মাইলস্টোন ট্র্যাজেডি: ড. ইউনূস-আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন