বিজ্ঞাপন

নোয়াখালীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তাদের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনায় নোয়াখালী জেলা ছাত্রদলের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জুম্মার নামাজের পর নোয়াখালী জেলা জামে মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করে জেলা ছাত্রদলের নবগঠিত কমিটি। এতে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি এনবিএস রাসেল ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহানসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনার পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান, নোয়াখালী-০৪ আসনের সংসদ সদস্য মো.শাহজাহান, কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির’সহ বিএনপির সিনিয়র নেতাদের জন্য দোয়া করা হয়।

এসময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন ছাত্রদল নেতারা।

দোয়া শেষে মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : ভোলা জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন