বিজ্ঞাপন

প্রভাতি প্রকল্পে বাজার হস্তান্তর ও ব্যবস্থাপনা কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়িত “অবকাঠামোগত দক্ষতা উন্নয়ন ও তথ্যের মাধ্যমে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধি (প্রভাতি)” প্রকল্পের আওতায় জামালপুরের ইসলামপুর উপজেলায় বলিয়াদহ হালিম নগর (আমতলী) বাজার হস্তান্তর, পরিচালনা ও বাজার ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা এবং এলসিএস সদস্যদের মধ্যে লভ্যাংশ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার সকালে উপজেলা পরিষদের মিনি অডিটোরিয়ামে উপজেলা প্রকৌশলী কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এ আই সুলতান মাহমুদ বাবু।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী রোজদিদ আহম্মেদ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নবী নেওয়াজ খান লোহানী।

এ সময় উপজেলা বিএনপির সহ-সভাপতি জয়নাল আবেদীন সরকার এবং যুগ্ম সাধারণ সম্পাদক আজমোদ্দৌলা পালোয়ান,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান মলিনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, বাজার ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উপজেলা বিএনপির সহ-সভাপতি হেলাল উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এ আই সুলতান মাহমুদ বাবু বলেন, “টেকসই অবকাঠামো উন্নয়ন ও বাজার ব্যবস্থাপনায় স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত হলে গ্রামীণ অর্থনীতি আরও গতিশীল হবে। সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠান শেষে এলসিএস সদস্যদের মধ্যে লভ্যাংশ বিতরণ করা হয় এবং বাজার ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

পড়ুন- পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন