দিনাজপুরে শ্রমিক- কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের চিকিৎসা ও সন্তানদের উচ্চ শিক্ষার জন্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের ৩৩ তম বোর্ড সভায় অনুমোদিত আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
শনিবার (৯ মে) দুপুর ১২টায় দিনাজপুর জেলা প্রশাসন এবং আঞ্চলিক শ্রম দপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই চেক বিতরণ করা হয়।
জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুর রহমান তরফদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ মাসুম বিল্লাহ্ , যুগ্মসচিব মোহাম্মদ কুদ্দুছ আলী সরকার,
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের পরিচালক সৈয়দ ইরতিজা আহসান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন দিনাজপুর আঞ্চলিক শ্রম দপ্তরের উপ পরিচালক মোঃ ওসমান গনি।
দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে মোট ১৬৪ জন শ্রমিক কর্মচারী ও সন্তানদের উচ্চ শিক্ষার জন্য মোট ৬৮ লাখ ৩৫ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।


