বিজ্ঞাপন

জনগণের সঙ্গে পুলিশের মানবিক-দায়িত্বশীল আচরণ প্রত্যাশা প্রধানমন্ত্রীর

দেশের মানুষের সঙ্গে পুলিশ সদস্যদের মানবিক ও দায়িত্বশীল আচরণের প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। পুলিশ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

রোববার (১০ মে) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মাঠে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহের বার্ষিক প্যারেডের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সকাল ৯টার পর অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের বর্ণাঢ্য ও সুশৃঙ্খল প্যারেড পরিদর্শন করেন এবং অভিবাদন গ্রহণ করেন। পরে খোলা জিপে করে সালাম গ্রহণ করেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রমাণ করেছে, বাংলাদেশ পুলিশ দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে সক্ষম।”

পড়ুন: গাজীপুরে গরু চুরি করতে গিয়ে পিটুনিতে ৩ জনের মৃত্যু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন