বিজ্ঞাপন

প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে নৈতিক শিক্ষার বিকল্প নেই: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। রোববার (১০ মে) সকালে বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, প্রযুক্তি ও ডিজিটাল নির্ভর বিশ্বে নতুন প্রজন্ম নৈতিক শিক্ষা থেকে ক্রমেই দূরে সরে যাচ্ছে। সমাজে ইতিবাচক ও ভালো কাজের চর্চা দিন দিন কমে যাচ্ছে। মানবিক ও মূল্যবোধসম্পন্ন সমাজ গড়তে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং রাষ্ট্রকে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, একটি উন্নত সমাজ গঠনের জন্য মৌলিক নৈতিকতা ও নৈতিক আচরণবিধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোটবেলা থেকেই এসব শিক্ষা নিশ্চিত করতে হবে। এটি শুধু সামাজিক নয়, রাষ্ট্রীয় চ্যালেঞ্জও।

এ বিষয়ে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেন, সরকার পরিবর্তন হলেও দেশের সামাজিক ও মানসিক অবস্থার তেমন পরিবর্তন হয়নি। দুর্নীতি এখনও দেশের প্রায় সব ক্ষেত্রেই বিস্তার লাভ করেছে।

তিনি আরও বলেন, দেশে ও বিদেশে শিক্ষিত-অশিক্ষিত তরুণদের কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কাজে লাগাতে সরকার গুরুত্ব দিচ্ছে।

বিজ্ঞাপন

পড়ুন : গ্যাস বিস্ফোরণ: দরজা-জানালা বন্ধ থাকায় ভয়াবহতা আরও বেড়েছে

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন