বিজ্ঞাপন

প্রাথমিকে নির্বাচিত ১৪ হাজার শিক্ষকের হবে পুলিশ ভেরিফিকেশন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ এর আওতায় প্রাথমিকভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীর প্রাক-চাকরি জীবন যাচাই বা পুলিশ ভেরিফিকেশনের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। একইসঙ্গে নির্বাচিত প্রার্থীদের জমা দেওয়া প্রয়োজনীয় কাগজপত্র ও ডকুমেন্টের সত্যতাও যাচাই করা হবে।

রোববার (১০ মে) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি ও অপারেশন বিভাগের সহকারী পরিচালক (নিয়োগ) আইরিন পারভীন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।

এতে জানানো হয়েছে, সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এ প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীরা অতীতে কোনো রাষ্ট্রবিরোধী বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না, তা পুলিশি তদন্তের মাধ্যমে যাচাই করা হবে। পাশাপাশি নিয়োগের জন্য তারা যেসব সনদ ও নথিপত্র জমা দিয়েছেন, সেগুলোর সঠিকতাও নিবিড়ভাবে পরীক্ষা করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এই ভেরিফিকেশন প্রক্রিয়াটি দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট বিভাগ ও কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে। এই যাচাই প্রক্রিয়া সফলভাবে শেষ হওয়ার পরই চূড়ান্তভাবে নিয়োগপত্র প্রদান করা হবে বলে দপ্তর সূত্রে জানা গেছে।

এর আগে, চলতি বছরের ৯ জানুয়ারি সারা দেশের ১ হাজার ৪০৮টি কেন্দ্রে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় অংশ নেন ৮ লাখ ৩০ হাজার ৮৮ জন চাকরিপ্রার্থী। লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয় ২১ জানুয়ারি। এতে উত্তীর্ণ হন ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা শুরু হয় ২৮ জানুয়ারি এবং যা চলে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। মৌখিক পরীক্ষার মূল্যায়ন শেষে এক মাসের মধ্যেই চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে নির্বাচিত হন প্রায় ১৪ হাজার ৩৮৪ জন।

বিজ্ঞাপন

পড়ুন : ঈদুল আজহায় স্কুল-কলেজে টানা ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন