বিজ্ঞাপন

সীমান্তে হত্যার প্রতিবাদে জবিতে ছাত্রশক্তির বিক্ষোভ

সীমান্তে ২ বাংলাদেশিকে গুলি করে হত্যা ও ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা। রোববার (১০ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের প্রদক্ষিণ করে ভাস্কর্য চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। 

বিজ্ঞাপন

সমাবেশে সংগঠনটির নেতাকর্মীরা সীমান্তে বাংলাদেশি হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সরকারের নীরবতার সমালোচনা করেন। তারা দাবি করেন, সীমান্তে একের পর এক বাংলাদেশি নিহত হলেও সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো প্রতিবাদ দেখা যাচ্ছে না।

সমাবেশে জাতীয় ছাত্রশক্তির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব শাহিন মিয়া বলেন, ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে মুসলমানদের ওপর নির্যাতন বেড়েছে। কিন্তু এ বিষয়ে বাংলাদেশের সরকার এখন পর্যন্ত কোনো শক্ত অবস্থান নেয়নি। শাহিন মিয়া অভিযোগ করে বলেন, গতকাল বিএসএফের গুলিতে দুইজন বাংলাদেশি নিহত হলেও সরকারের পক্ষ থেকে কোনো বিবৃতি দেয়া হয়নি।

এসময় জাতীয় ছাত্রশক্তির জবি শাখার সংগঠক সজীব মৃধা বলেন, আওয়ামী লীগ সরকার ভারতের সঙ্গে আঁতাত করে বাংলাদেশের মানুষের ওপর নিপীড়ন চালিয়েছে। বর্তমান সরকারও সেই সরকারের মতো ভারতের সঙ্গে একই ধরনের সম্পর্ক গড়ে তুলছে কি না, সেটি স্পষ্ট করা উচিত।

শাখা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক ফয়সাল মুরাদ বলেন, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর মুসলমানদের ব্যবসা বাণিজ্য দখল করে নিচ্ছে উগ্রবাদীরা। এমনকি তারা মসজিদে নামাজেও বাধা প্রধান করছেন। ভারতের অনেক মুসলমানকে বাংলাদেশি ট্যাগ দিয়ে নির্বাচনে ভোট প্রদান করতে বাধা দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি। সমাবেশ শেষে দ্রুত সীমান্ত হত্যা বন্ধে কার্যকর কূটনৈতিক পদক্ষেপ গ্রহণের দাবি জানান সংগঠনটির নেতাকর্মীরা।

পড়ুন- ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করলো এনসিপি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন