বিজ্ঞাপন

সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে ‍শুভেন্দুর নির্দেশ

বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে ৪৫ দিনের মধ্যে জমি বুঝিয়ে দেবে পশ্চিমবঙ্গের বিজেপির নেতৃত্বাধীন নতুন রাজ্য সরকার।

বিজ্ঞাপন

আজ সোমবার হাওড়ায় রাজ্য সচিবালয়ে নতুন সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকে এ ঘোষণা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

বৈঠক শেষে শুভেন্দু অধিকারী বলেন, ‘৪৫ দিনের মধ্যে বিএসএফের কাছে প্রয়োজনীয় জমি বুঝিয়ে দেওয়া হবে। এ জন্য মুখ্যসচিব এবং ভূমি ও রাজস্বসচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে।’

বাংলাদেশের সঙ্গে এখনো অরক্ষিত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের ইস্যুটি পশ্চিমবঙ্গের রাজনীতিতে বেশ আলোচিত ও বিতর্কিত একটি বিষয় হয়ে এত দিন ঝুলে ছিল। এবারের বিধানসভা নির্বাচনের প্রচারেও বিজেপি ইস্যুটি নিয়ে সরব ছিল।

মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের সরকারকে হটিয়ে পশ্চিমবঙ্গে নতুন সরকার গড়েছে হিন্দুত্ববাদী ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। মুখ্যমন্ত্রী হয়েছেন মমতার একসময়ের ঘনিষ্ঠ সহযোগী শুভেন্দু। সরকার গড়ে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকেই তিনি সীমান্তে বিএসএফকে জমি দেওয়ার অনুমোদন দিয়েছেন।

ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতার নির্মাণের জন্য আগামী ৪৫ দিনের মধ্যে জমি হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গের নতুন বিজেপি নেতৃত্বাধীন মন্ত্রিসভা। সীমান্ত নিরাপত্তা জোরদার ও অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত করতে বিএসএফকে দ্রুত জমি বুঝিয়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

সাংবাদিকদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, নতুন সরকার ডাবল ইঞ্জিন মডেলে দল-মত নির্বিশেষে সবার জন্য কাজ করবে।

তিনি জানান, সীমান্ত নিরাপত্তা বাড়াতে বিএসএফকে প্রয়োজনীয় জমি ৪৫ দিনের মধ্যে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। এ কাজে ভূমি ও রাজস্ব সচিব এবং মুখ্যসচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একাধিকবার সীমান্তে বিএসএফকে জমি দেওয়ার প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সমালোচনা করেছিলেন। এবার পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসে মন্ত্রিসভার প্রথম বৈঠকেই এ বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে নতুন সরকার। সিদ্ধান্ত অনুযায়ী, ৪৫ দিনের মধ্যে বিএসএফের প্রয়োজনীয় জমি হস্তান্তর করা হবে।

পড়ুন: অপরাধীদের রাজনৈতিক পরিচয় নয়, অপরাধী হিসেবেই দেখা হবে: প্রধানমন্ত্রী

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন