বিজ্ঞাপন

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য চীনের ৪ দফা প্রস্তাবকে সমর্থন দিলো ইরান

পারস্য উপসাগরীয় অঞ্চলে টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উত্থাপিত চার দফা প্রস্তাবকে তেহরান গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করছে। চীনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আবদোলরেজা রহমানি ফাজলি এ তথ্য জানিয়েছেন।

সোমবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেয়া এক পোস্টে রহমানি ফাজলি লিখেছেন, ‘পারস্য উপসাগরীয় অঞ্চলে টেকসই নিরাপত্তা ও অভিন্ন উন্নয়ন প্রতিষ্ঠার লক্ষ্যে চীনা প্রেসিডেন্টের প্রস্তাবিত চার দফা পরিকল্পনাকে সমর্থন দিতে প্রস্তুত ইরান। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকেও এ বিষয়টির ওপর গুরুত্বারোপ করা হয়েছে।’

বেইজিংয়ে আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং পশ্চিম এশিয়া অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং তা জোরদারের লক্ষ্যে চার দফা পরিকল্পনা প্রস্তাব করেন।

প্রস্তাবিত পরিকল্পনায় শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি অনুসরণ, জাতীয় সার্বভৌমত্বের প্রতি সম্মান, আন্তর্জাতিক আইনের শাসন মেনে চলা এবং উন্নয়ন ও নিরাপত্তার মধ্যে সমন্বয়ের বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ এবং এর পরিণতি থেকে অর্জিত আঞ্চলিক অভিজ্ঞতার প্রেক্ষাপটে এই পরিকল্পনা উত্থাপন করা হয়েছে।

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি চীনের রাজধানী বেইজিং সফর শেষে নিজের এক্স অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে লিখেছিলেন, চীনের প্রতি আস্থা রাখছে ইরান। তার দেশ আশা করে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আরোপিত যুদ্ধ বন্ধ এবং আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা অব্যাহত রাখবে বেইজিং।

সূত্র: মেহর নিউজ এজেন্সি

বিজ্ঞাপন

পড়ুন : হরমুজ প্রণালি পাড়ি দিতে ‘নতুন নিয়ম’ চালু করল ইরান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন