বিজ্ঞাপন

সাফি মাল্টিমিডিয়া স্কুলে ব্যতিক্রমধর্মী পরীক্ষা অনুষ্ঠিত

সাফি মাল্টিমিডিয়া স্কুলে প্লে থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য “জীবন ও চরিত্র গঠন” বিষয়ক একটি ব্যতিক্রমধর্মী মৌখিক পরীক্ষা (ভাইভা) সম্প্রতি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের নৈতিকতা, আচার-আচরণ এবং ধর্মীয় শিক্ষার উপর গুরুত্বারোপ করে এই উদ্যোগটি গ্রহণ করা হয়, যা বিদ্যালয়ের সার্বিক শিক্ষাব্যবস্থায় একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে।

বিজ্ঞাপন

উক্ত মৌখিক পরীক্ষায় উপস্থিত ছিলেন মোসলেমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব আব্দুল খালেক স্যার, আল হেরা নুরানী হাফেজিয়া মাদ্রাসার সভাপতি জনাব মোহাম্মদ রাজা স্যার, একই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জনাব হাফেজ মোহাম্মদ আরিফুল ইসলাম স্যার এবং তৌকির আহমেদ তন্ময় (ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ)। তাঁদের উপস্থিতি ও মূল্যায়ন পরীক্ষাটিকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।

এই উদ্যোগের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের কেবল একাডেমিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে তাদের ধর্মীয় ও নৈতিক শিক্ষায় পারদর্শী করে তোলা। পাশাপাশি, শিক্ষার্থীদের আচরণে শৃঙ্খলা, ভদ্রতা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার মাধ্যমে তাদেরকে দেশ ও সমাজের জন্য যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলাই বিদ্যালয়ের প্রধান উদ্দেশ্য।

বিদ্যালয়ের পরিচালক জনাব মো. আব্দুল ওয়াজেদ মনে করেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের জীবনের চলার পথকে সুগম করবে এবং তাদের ব্যক্তিত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ বিষয়ে শিক্ষার্থীদের একজন অভিভাবক জনাব মিলন বলেন, “সাফি মাল্টিমিডিয়া স্কুল অতি অল্প সময়ের মধ্যেই এলাকায় ব্যাপক সুনাম অর্জন করেছে। বিদ্যালয়টি শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা ও নৈতিক বিকাশে যেসব ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করছে, তা সত্যিই প্রশংসনীয় এবং ভবিষ্যৎ প্রজন্ম গঠনে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।”

উল্লেখ্য, উক্ত মৌখিক পরীক্ষায় আব্দুল্লাহ-হেল সাফি প্রথম স্থান, মো. ইব্রাহিম খলিলুল্লাহ দ্বিতীয় স্থান এবং মোছা. মারিয়া আক্তার লিজা তৃতীয় স্থান অর্জন করেছে।

এ ধরনের সৃজনশীল ও ব্যতিক্রমধর্মী কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে।

পড়ুন- দেশে প্রথমবারের মতো চালু হলো ই-ঋণ, যেভাবে আবেদন করা যাবে

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন