বিজ্ঞাপন

এক হাজার শয্যার বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল স্থাপনে পরিদর্শন

রাজশাহীতে প্রস্তাবিত ‘বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল’ প্রকল্প ঘিরে তৎপরতা আরও জোরালো হল। সেই সূত্রেই সোমবার রাজশাহীর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এল চীনা সরকারের পাঁচ সদস্যের একটি চিকিৎসক প্রতিনিধি দল। হাসপাতালের পরিকাঠামো, রোগী পরিষেবা এবং চিকিৎসা ব্যবস্থার খুঁটিনাটি সরেজমিনে ঘুরে দেখেন তাঁরা।

সোমবার সকালে চিনা প্রতিনিধি দলটি পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছয়। প্রায় ঘণ্টাখানেক হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন।

হাসপাতাল সূত্রে, প্রস্তাবিত এক হাজার শয্যার বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল স্থাপনের সম্ভাবনা খতিয়ে দেখতেই এই সফর। চীনা প্রতিনিধি দলে ছিলেন চিকিৎসা বিশেষজ্ঞ চেন শিউওয়েন, ঝাও ইয়ান্নান, লি হং কুন, লিউ জুন এবং দং লি।

পরিদর্শনের সময়ে হাসপাতালের পরিষেবা ব্যবস্থা, রোগীদের চাপ, শয্যা সংখ্যা, চিকিৎসা সরঞ্জাম এবং ভবিষ্যৎ সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে স্থানীয় স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন তাঁরা। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও জরুরি বিভাগও ঘুরে দেখেন প্রতিনিধি দলের সদস্যেরা।

ওই সময় উপস্থিত ছিলেন বিভাগিয় স্বাস্থ্য পরিচালক ডা. হাবিবুর রহমান, ডা. এস আই এম রাজিউল করিম, ডা. সূচনা মনোহরা এবং ডা. মো. জনাব আলী-মুস্তাফিজ-সহ স্বাস্থ্য দফতরের একাধিক আধিকারিক।

পুঠিয়া সফরের পাশাপাশি প্রতিনিধি দলটি রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়-এ আয়োজিত প্রকল্প সংক্রান্ত বৈঠকেও যোগ দেয়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ একটি পৃথক কর্মসূচিতেও অংশ নেন তাঁরা।

বাংলাদেশ ও চীনের যৌথ স্বাস্থ্য সহযোগিতার ক্ষেত্রে এই সফরকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে স্বাস্থ্য মহল।

বিজ্ঞাপন

পড়ুন : নতুন কুঁড়ি স্পোর্টসে বোয়ালখালী উপজেলার সাফল্য

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন