সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরাম এর উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সৌদি আরবের রিয়াদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরাম এর ভারপ্রাপ্ত সভাপতি,মোহানা টিভির সৌদি আরব প্রতিনিধি জাহাঙ্গীর আলম হৃদয় এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক, বাংলা টিভির সৌদি আরব প্রতিনধি ফকির আল আমিন এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরাম এর উপদেষ্টা এশিয়ান টিভির সৌদি আরব প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরাম এর সিনিয়র যুগ্ম সাধারণ নাগরিক টিভির সৌদি আরব প্রতিনিধি মোহাম্মদ ফারুক।
বক্তারা বলেন প্রতি বছর ৩ মে বিশ্বব্যাপি মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়, স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরার জন্য।
গণমাধ্যম হলো সমাজের দর্পন। একটি স্বাধীন গণমাধ্যমই পারে সত্যকে তুলে ধরতে, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে।সংবাদপত্র, রেডিও টেলিভিশন কিংবা অনলাইন মিডিয়া সব মাধ্যমেই আজ মানুষের কন্ঠস্বর হিসাবে কাজ করছে।
মুক্ত গণমাধ্যম শুধু সংবাদ পরিবেশনের মাধ্যম নয়,এটি গনতন্ত্রের অন্যতম শক্তিশালী ভিত্তি। যেখানে গণমাধ্যম স্বাধীন, সেখানে জনগনের মতপ্রকাশের অধিকার ও শক্তিশালী হয়। সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে সত্য প্রকাশ করেন,সমাজের অসঙ্গতি তুলে ধরেন এবং জনগণের পক্ষে কথা বলেন। তাই তাদের অবদান জাতি কখনো ভুলতে পারে না।
তবে দুঃখজনক হলেও সত্য, পৃথিবীর অনেক স্থানে সাংবাদিকরা আজও নানারকম বাধা হুমকি ও নির্যাতনের শিকার হচ্ছেন।সত্য প্রকাশ করতে গিয়ে কেউ কারাগারে যাচ্ছেন, কেউ প্রাণ হারাচ্ছেন। তাই বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আমাদের মনে করিয়ে দেয়- সাংবাদিকদের নিরাপত্তা ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা আজ সময়ের দাবী।
আরও উপস্থিত ছিলেন গ্লোবাল টিভির সৌদি আরব প্রতিনিধি ও সাহাদাৎ হোসেন, বৈশাখী টিভির সৌদি আরব প্রতিনিধি আরিফুল ইসলাম, গাজী টিভির প্রতিনিধি ফকির হাকিম, বাংলা ৫২ টিভির প্রতিনিধি সাদেক খান, রাজধানী টিভির প্রতিনিধি মিজানুর রহমান, দৈনিক স্বাধীন কাগজ এর সৌদি আরব প্রতিনিধি ফখরুল ইসলাম সহ বিপুলসংখ্যক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মী।
পড়ুন : শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ মাসের গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা পাকিস্তানে


