বিজ্ঞাপন

কুরআন দিবস উপলক্ষে টাঙ্গাইলে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত

ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে টাঙ্গাইলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে বিকেলে জামায়াতের উদ্যোগে শহর জামায়াতের কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমীর আহসান হাবীব মাসুদ।

শহর জামায়াতের আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- শহরের সহকারী সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম, সদর উপজেলার সাবেক আমীর জহির উদ্দিন বাবর প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন শহর জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম।

এসময় জেলা জামায়াতের আমীর আহসান হাবীব মাসুদ বলেন, কুরআন প্রেমিরা অকাতরে জীবন বিসর্জন দিতে পারে কিন্তু কুরআনের অবমাননা সহ্য করতে পারে না। তিনি সর্বস্তরের নেতাকর্মীদের কুরআনের শাসন কায়েমের জন্য সর্বাত্মক চেষ্টা চালানোর আহবান জানান।

বিজ্ঞাপন

পড়ুন : মানিকগঞ্জের হরিরামপুরে আগুনে পুড়লো দুই ঘর

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন