বিজ্ঞাপন

অনুসন্ধানী সংবাদ প্রকাশের প্রতিবাদে সাংবাদিকদের বিরুদ্ধে মানহানির মামলা, হবিগঞ্জে মানববন্ধন

বহু অনিয়ম ও দুর্নীতির অভিযোগে আলোচিত পাশা এনজিও কর্তৃক দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান এবং হবিগঞ্জের স্টাফ রিপোর্টার হাফিজুর রহমান নিয়নের বিরুদ্ধে দায়ের করা মানহানির মামলার প্রতিবাদে হবিগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

হবিগঞ্জ প্রেস ক্লাব ও জেলায় কর্মরত সাংবাদিকদের উদ্যোগে আয়োজিত মানববন্ধন কর্মসূচি শহরের হবিগঞ্জ প্রেস ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, অনুসন্ধানী সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। অবিলম্বে দায়েরকৃত মানহানির মামলা প্রত্যাহার এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি না করার আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সত্য তুলে ধরা সাংবাদিকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব। কোনো মহল অপপ্রচার কিংবা মামলার ভয় দেখিয়ে সত্য প্রকাশ বন্ধ করতে পারবে না। তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাধীন গণমাধ্যমের পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

মানববন্ধন শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তারা সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

বিজ্ঞাপন

পড়ুন : নিরাপদ কর্ম নিশ্চিত করার দাবিতে জয়পুরহাটে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন