বিজ্ঞাপন

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবদল কমিটিতে আলোচনায় যারা

যেকোনো সময় পুনর্গঠন করা হতে পারে জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটি। দলটির হাইকমান্ড যুবদলের বর্তমান কমিটি ও সাবেক ছাত্রদল নেতাদের নিয়ে নতুন ও পুরনো নেতৃত্বের সমন্বয়ে শক্তিশালী কমিটি গঠনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। আন্দোলন-সংগ্রামে সক্রিয়, সাংগঠনিকভাবে দক্ষ এবং তৃণমূল নেতাকর্মীদের সাথে নিবিড় যোগাযোগ রক্ষা করতে সক্ষম নেতাদেরই এবার প্রাধান্য দেয়া হচ্ছে বলে জানা গেছে। বিশেষ করে দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে রাজপথে সক্রিয় ভূমিকা রাখা এবং নেতাকর্মীদের পাশে থেকে সাংগঠনিক কাঠামো সচল রাখায় কয়েকজন নেতার নাম এখন সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে।

যুবদল ঢাকা মহানগর উত্তরে সভাপতি পদে আলোচনায় থাকা নামগুলো হলো ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সভাপতি ও উত্তর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান রাজ; বর্তমান যুগ্ম আহ্বায়ক আবুল হাসান টিটু, মনিরুল ইসলাম স্বপন। সাধারণ সম্পাদক পদে সবচেয়ে আলোচনায় আছেন ৬ মাস ১৮ দিন গুম থাকা ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সভাপতি মেহেদী হাসান রুয়েল। আরও আলোচনায় আছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আমিনুল হক হিমেল; আইয়ুব আলী, যুগ্ম আহ্বায়ক জুলহাস আহমেদ।

ঢাকা মহানগর দক্ষিণে সভাপতি পদে আলোচনার যারা শীর্ষে রয়েছেন যুবদল ঢাকা মহানগর দক্ষিণের বর্তমান সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ফয়সাল আহমেদ সজল ও দক্ষিণ যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল গাফফার।

সাধারণ সম্পাদক পদে আলোচনায় আছেন ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাবেক আহ্বায়ক শেখ খালিদ হাসান জ্যাকি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক মুন্না ও সাবেক যুগ্ম আহ্বায়ক আসিফুর রহমান বিপ্লব।

বিজ্ঞাপন

পড়ুন : ‘ওয়ারিয়র্স অব জুলাই’র ৪ হাজার সদস্য যোগ দিচ্ছেন এনসিপিতে

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন