বিজ্ঞাপন

কাশিমপুরে ১৫৫ গ্রাম হেরোইনসহ ১০ মাদক কারবারি গ্রেফতার

গাজীপুর মহানগরের কাশিমপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫৫ গ্রাম হেরোইন ও ৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১০ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে কাশিমপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে ১ জন পুরুষ ও ৯ জন নারী।

সোমবার (১১ মে) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে সহকারী পুলিশ কমিশনার (কোনাবাড়ী জোন)-এর নেতৃত্বে কাশিমপুর থানার মাধবপুর ও রওশন মার্কেট এলাকায় অভিযান চালায়। অভিযানে অংশ নেন কাশিমপুর থানার অফিসার ইনচার্জসহ এসআই সজীব দেবনাথ, এসআই মো. রাশেদুল হক সরকার, এসআই সুমন খান, এসআই মো. আব্দুল লিটন, এসআই ফারুক হোসেন, এএসআই সোহান, এএসআই সাইদ হোসেন, এএসআই এস.এম আরিফ, এএসআই এমরান হোসেন এবং সঙ্গীয় ফোর্স।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ১৫৫ গ্রাম হেরোইন ও ৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— মো. নাদিম হোসেন দিপু (২৯), ছবি খাতুন (২৯), রুপা বেগম (৩৮), বিমলা (৪৯), সুফিয়া (৩১), জহুরা খাতুন (৩৬), জেসমিন আক্তার সুরভী (২৫), রিমা বেগম (৩০), খাদিজা আক্তার খোদেজা (২৮) ও ডালিয়া (৩৬)।

এ বিষয় কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা খালিদ জানান , গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। কাশিমপুর এলাকায় মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

পড়ুন : কুলিয়ারচরে শিশু নির্যাতনচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার, এলাকায় চাঞ্চল্য

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন