বিজ্ঞাপন

বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা

আজও বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে ঢাকা। শহরটির বায়ুমান স্কোর ১৮৭, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য থেকে এসব জানা গেছে।

বিজ্ঞাপন

তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। শহরটির বায়ুমান স্কোর ১৬৪, অর্থাৎ সেখানকার বাতাসও ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। একই সময়ে স্কোর ১৫৮ নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে চীনের বেইজিং।

এ ছাড়া চীনের উহান শহর ১৫৪ স্কোর নিয়ে চতুর্থ এবং চেংডু ১৫২ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে। শহর দুটির বাতাসের মানও ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, আইকিউএয়ারের বায়ুমান সূচকে শূন্য থেকে ৫০ স্কোরকে ‘ভালো’ ধরা হয়। ৫১ থেকে ১০০ স্কোর ‘মাঝারি’ বা সহনীয় হিসেবে বিবেচিত। ১০১ থেকে ১৫০ স্কোর হলে তা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়। আর ১৫১ থেকে ২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বায়ুমান হিসেবে গণ্য করা হয়।

পড়ুন: ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বর্তমানে ‘লাইফ সাপোর্টে’: ট্রাম্প

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন