বিজ্ঞাপন

সিরাজগঞ্জে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা, হাসপাতালে আইসিইউ ও চিকিৎসক সংকট

সিরাজগঞ্জে বেড়েই চলছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে পর্যাপ্ত চিকিৎসা সুবিধা, বিশেষ করে আইসিইউ ও বিশেষজ্ঞ চিকিৎসকের তীব্র সংকট রয়েছে, ফলে রোগীরা বাধ্য হয়ে ঢাকামুখী হচ্ছেন। পরিস্থিতি এতটাই নাজুক যে, হাসপাতালের বেড না পেয়ে অনেক শিশুকে মেঝেতে রেখে চিকিৎসা নিতে হচ্ছে।

বিজ্ঞাপন

এদিকে সিরাজগঞ্জ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৪৯৭ জন হামে আক্রান্ত হয়েছে। এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন ৫১ জন। এ রোগে অধিকাংশ শিশু ছাড়াও বয়স্করা আক্রান্ত হওয়ায় দুশ্চিন্তায় অভিভাবক ও স্বজনেরা।

সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. মো. নুরুল আমিন বলেন, গত ২৪ ঘন্টায় জেলায় ১৪ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন হাসপাতালে এখন পর্যন্ত ৫১ জন হামে আক্রান্ত রোগী ভর্তি রয়েছে।

পড়ুন: বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষা-গবেষণায় প্রত্যাশিত জায়গায় পৌঁছেনি: প্রধানমন্ত্রী

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন