বিজ্ঞাপন

বেগমগঞ্জে বায়োপেস্টিসাইড ব্যবহারে ব্র্যাকের কর্মশালা

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইড ব্যবহারের ওপর দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১২ মে) সকালে ব্র্যাক আঞ্চলিক কার্যালয়ে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় কৃষিতে রাসায়নিক কীটনাশকের বিকল্প হিসেবে বায়োপেস্টিসাইড ব্যবহারের গুরুত্ব, এর উপকারিতা এবং পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা জানান, বায়োপেস্টিসাইড ব্যবহারের ফলে মাটির উর্বরতা বজায় থাকে, ফসলের গুণগত মান বৃদ্ধি পায় এবং মানবস্বাস্থ্যের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে আসে। এছাড়াও ব্র্যাকের উদ্ভাবিত ধান, সবজি, ভুট্টা ও আলুর বীজসহ বিভিন্ন ধরনের বায়োপেস্টিসাইড সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বেগমগঞ্জ উপজেলা কৃষি অফিসার মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. বেলাল হোসেন। এছাড়া ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের রিজিওনাল সেলস ম্যানেজার মো. মনিরুজ্জামান খান, টেরিটোরি সেলস অফিসার মো. জোবায়ের হোসেন, ব্র্যান্ড প্রমোটর মো. রিয়াজ উদ্দিন এবং স্থানীয় ডিলার মো. নিজাম উল্যাহ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

দিনব্যাপী এই কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রায় ৪৫ জন মডেল কৃষক ও কৃষি উপকরণ বিক্রেতা অংশ নেন। তারা বায়োপেস্টিসাইড ব্যবহারের বাস্তব অভিজ্ঞতা, প্রয়োগ পদ্ধতি এবং মাঠপর্যায়ে এর কার্যকারিতা সম্পর্কে ধারণা লাভ করেন।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে কৃষকরা পরিবেশবান্ধব কৃষি চর্চায় আরও উদ্বুদ্ধ হবেন। পাশাপাশি ইউনিয়ন পর্যায়ে বায়োপেস্টিসাইডের উপকারিতা ছড়িয়ে পড়বে এবং নিরাপদ খাদ্য উৎপাদনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পড়ুন- ঈদের আগেই দেশে ফিরবেন মির্জা আব্বাস!

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন