বিজ্ঞাপন

ঈদুল আজহার তারিখ ঘোষণা করল কাতার

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে ২০২৬ সালের ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে কাতার। দেশটির হিসাবে, ১৪৪৭ হিজরি সালের জিলহজ মাস শুরু হবে আগামী ১৮ মে (সোমবার) এবং সেই হিসেবে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ২৭ মে (বুধবার)।

মঙ্গলবার (১২ মে) কাতারভিত্তিক সংবাদ সংস্থা কাতার নিউজ এজেন্সির বরাতে খালিজ টাইমস জানায়, কাতার ক্যালেন্ডার হাউসের নির্বাহী পরিচালক ড. ফয়সাল আল-আনসারি বলেছেন, দোহা সময় শনিবার রাত ১১টা ২ মিনিটে জিলহজ মাসের নতুন চাঁদ দেখা যাবে। সংযুক্ত আরব আমিরাতের সময় অনুযায়ী তা দেখা যাবে রোববার রাত ১২টা বেজে ২ মিনিটে।

তবে শনিবার সূর্যাস্তের সময় পর্যন্ত নতুন চাঁদের জন্ম না হওয়ায় কাতারসহ অন্যান্য আরব ও ইসলামি দেশের আকাশে ওইদিন চাঁদ দেখা যাবে না বলেও জানান তিনি। এর ভিত্তিতেই ১৮ মে থেকে জিলহজ মাস গণনার সিদ্ধান্তের কথা জানিয়েছে কাতার কর্তৃপক্ষ।

কাতার ক্যালেন্ডার হাউসের তথ্যমতে, চাঁদের পৃথিবীকে কেন্দ্র করে আবর্তনের ওপর ইসলামি মাসের শুরু ও শেষ নির্ভর করে। অন্যদিকে সূর্যকে কেন্দ্র করে পৃথিবীর আবর্তনের মাধ্যমে গ্রেগরিয়ান মাস নির্ধারিত হয়।

বিজ্ঞাপন

পড়ুন : যুদ্ধ বন্ধে মধ্যস্থতা করায় পাকিস্তানিদেরকে তাড়িয়ে দিচ্ছে আমিরাত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন