বিজ্ঞাপন

হবিগঞ্জে ২ কোটি টাকার গলদা চিংড়ির রেণু জব্দ, পরে অবমুক্ত

হবিগঞ্জে দুই কোটি টাকা মুল্যের ভারতীয় গলদা চিংড়ির রেণু পোনা জব্দ করে অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৩ টায় শহরতলীর মশাজান ব্রীজ এলাকায় খোয়াই নদীতে রেনু পোনা গুলো অবমুক্ত করা হয়। এসময় বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান ও জেলা মৎস্য কর্মকর্তা শরিফুল আলম সহ বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন- মঙ্গলবার সকালে জেলার মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকা থেকে ভারতীয় অবৈধ গলদা চিংড়ি (রেনু পোনা) সংবলিত ১০০ (একশত) কার্টুন আটক করা হয়। যার আনুমানিক মূল্য দুই কোটি টাকা। নিয়মিত এমন অভিযান অব্যাহত থাকবে।

হবিগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা শরিফুল আলম বলেন- মুলত সিলেট বিভাগে এই রেনুর উৎপাদন কম হয়। এই সুযোগে ভারতীয় চোরা কারবারিরা তা আমাদের দেশে পাচার করে আসছে। তিনি বলেন- বিজিবির এমন উদ্যোগ প্রশংসনীয়।

পড়ুন : আক্কেলপুরে ধানখেত থেকে হাত-পা বাঁধা মাটিচাপা মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন