বিজ্ঞাপন

মির্জাপুরের কুমুদীনি হাসপাতালে একসঙ্গে ৪ সন্তানের জন্ম

টাঙ্গাইলের মির্জাপুরে কুমদীনি হাসপাতালে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন এক প্রসূতি মা। এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে আনন্দের পাশাপাশি চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, উপজেলার বাসাইল ইউনিয়নের কাশিল এলাকার বল্লা ইসথুল গ্রামের বাসিন্দা হায়দার আলী ও বিথী আক্তার দম্পতির ঘরে একসঙ্গে চার সন্তানের জন্ম হয়েছে। মঙ্গলবার সকালে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে এ চার নবজাতকের জন্ম হয়। নবজাতকদের মধ্যে একজন ছেলে ও তিনজন কন্যা সন্তান রয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, মা ও চার নবজাতক বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। সময়ের আগেই সন্তান জন্ম হওয়ায় শিশুদের বিশেষ পরিচর্যায় রাখা হয়েছে। মির্জাপুরের কুমুদীনি হাসপাতালে একসঙ্গে ৪ সন্তানের জন্ম। এ বিষয়ে সহযোগী অধ্যাপক(শিশু রোগবিদ্যা ও উপ-পরিচালক (চিকিৎসা সেবা) কুমুদীনি হাসপাতালের ডাঃ এ বি এম আলী হাসান জানান, মা ও সন্তানরা আপাতত সুস্থ আছেন।

একসঙ্গে চার সন্তানের জন্মের খবর এলাকায় ছড়িয়ে পড়লে আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও স্থানীয়রা হাসপাতালে ভিড় করেন।

জানা গেছে, হায়দার আলী ও বিথী আক্তার দম্পতির এর আগে ১০ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। একসঙ্গে চার নবজাতকের আগমনে পরিবারে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

বিজ্ঞাপন

পড়ুন : সিরাজগঞ্জে পুকুর খননে মিলল কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন