নাটোরের লালপুর উপজেলা নবীনগর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় র্যাব সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে তিনজন র্যাব সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করা হয়েছে এবং বাকি দুই সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যায় তিনটি মোটরসাইকেলে করে ছয়জন র্যাব সদস্য নবীনগর এলাকায় মাদকবিরোধী অভিযান চালাতে গেলে অভিযুক্ত মাদক ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয়ে তাদের ওপর হামলা চালায়।
এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম বলেন, হামলায় তিনজন র্যাব সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে সোহাগ নামে এক ব্যক্তিকে থানা হেফাজতে নেওয়া হয়েছে।
পড়ুন: টিকা নিয়ে দোষ খোঁজার আগে মায়েদের বুক ভরা রাখতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
আর/


