বিজ্ঞাপন

মুজিবনগরে ভোক্তা অধিকারের অভিযান, মিথ্যা চিকিৎসাসেবার অভিযোগে জরিমানা ২০ হাজার

মেহেরপুরের মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে মিথ্যা তথ্য দিয়ে চিকিৎসাসেবা পরিচালনার অভিযোগে এক হোমিও হলসহ দুই প্রতিষ্ঠানকে মোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১৩ মে) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মেহেরপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্য, ওষুধ, বীজ, কীটনাশকসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান তদারকি করা হয়।

অভিযান চলাকালে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মূল্যতালিকা প্রদর্শন না করায় জুঁই এন্ড জিহাদ ভ্যারাইটিজ-কে এক হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া “E.N.T. কলিকাতা” নামে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করে ভোক্তাদের বিভ্রান্ত করার অভিযোগে টিংচার হোমিও হল-এর স্বত্বাধিকারী মো. জাবেদুর রহমানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানটি মিথ্যা তথ্য ব্যবহার করে চিকিৎসাসেবা দিয়ে আসছিল।

অভিযান পরিচালনা করেন মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মামুনুল হাসান। এ সময় সার্বিক সহযোগিতায় ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর মো. তারিকুল ইসলাম এবং জেলা পুলিশের সদস্যরা।

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, বাজারে শৃঙ্খলা বজায় রাখা ও ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পড়ুন- শাশুড়ির পরকীয়া দেখে ফেলায় ছেলের বউকে হত্যা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন