“অটিজম কোনো সীমাবদ্ধতা নয়- প্রতিটি জীবন মূল্যবান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরে ১৯তম বিশ্ব অটিজম দিবস পালিত হয়েছে। আজ বুধবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে শহরের শিল্পকলা মোড় প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. আশাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মিজ্ শিল্পী রানী রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেহেদী হাসান অপু।
আলোচনা সভায় বক্তারা বলেন, অটিজম কোনো প্রতিবন্ধকতা নয়। সমাজের সকল স্তরের মানুষকে অটিজম সম্পর্কে সচেতন হতে হবে এবং অটিজম আক্রান্ত শিশুদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে। তাদের শিক্ষা, চিকিৎসা ও সামাজিক অধিকার নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান বক্তারা।
পড়ুন- ২৭তম বিসিএসে বঞ্চিত আরও ৯৬ প্রার্থীকে নিয়োগ দিলো সরকার


