বিজ্ঞাপন

জবির আইন অনুষদে জকসুর বই উপহার

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) আইন অনুষদের শিক্ষার্থীদের একাডেমিক ও গবেষণাভিত্তিক কার্যক্রমকে আরও সমৃদ্ধ করতে প্রায় ১ লাখ টাকা সমমূল্যের ডাইজেস্ট অব ল’ রিপোর্টস (DLR) প্রদান করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু)। সংশ্লিষ্টরা বলছেন, এ উদ্যোগ আইন শিক্ষার্থীদের পাঠাভ্যাস, গবেষণা এবং পেশাগত প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

আইন অনুষদ সেমিনার কক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বইগুলো হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জকসুর ভিপি রিয়াজুল ইসলাম, জিএস আব্দুল আলিম আরিফ, আইন সম্পাদক আল হাবীব ফারুক এবং আইন অনুষদের ডিন খ্রিস্টিন রিচার্ডসনসহ শিক্ষক-শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে জকসুর ভিপি রিয়াজুল ইসলাম বলেন, “জকসু সবসময় শিক্ষার্থীদের বাস্তব সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের চেষ্টা করছে। আইন অনুষদের শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে আমরা ডিএলআর সেট প্রদান করেছি। এটি শিক্ষার্থীদের একাডেমিক ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে আমরা বিশ্বাস করি।”

জকসুর জিএস আব্দুল আলিম আরিফ বলেন, “শিক্ষার্থীদের জন্য কার্যকর ও টেকসই উদ্যোগ গ্রহণই জকসুর মূল লক্ষ্য। আইন অনুষদের সেমিনারে প্রয়োজনীয় আইন বইয়ের সংকট ছিল। আজকের এই উদ্যোগ সেই সংকট নিরসনে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

এ উদ্যোগের সমন্বয়কারী জকসুর আইন সম্পাদক আল হাবীব ফারুক বলেন, “আইন শিক্ষার্থীদের জন্য ডিএলআর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রেফারেন্স। অনেক শিক্ষার্থী আর্থিক সীমাবদ্ধতার কারণে এসব বই সংগ্রহ করতে পারে না। তাই আমরা চেয়েছি যেন সবাই সেমিনারে বসে সহজে প্রয়োজনীয় রেফারেন্স ব্যবহার করতে পারে, যা আমার অন্যতম প্রধান নির্বাচনী ইশতেহার ছিল।”

আইন অনুষদের ডিন খ্রিস্টিন রিচার্ডসন জকসুর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “শিক্ষার্থীদের একাডেমিক সহায়তায় এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ডিএলআর আইন শিক্ষার একটি গুরুত্বপূর্ণ উপাদান। এই বইগুলো শিক্ষার্থীদের গবেষণা ও কেস স্টাডিতে বিশেষভাবে সহায়তা করবে।”

এদিকে শিক্ষার্থীরাও এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে, দীর্ঘদিন ধরে আইন অনুষদে পর্যাপ্ত রেফারেন্স বইয়ের সংকট ছিল। নতুন ডিএলআর সেট শিক্ষার্থীদের পড়াশোনা ও গবেষণায় ইতিবাচক প্রভাব ফেলবে।

পড়ুন: লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন