বিজ্ঞাপন

হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬ জন হামের উপসর্গে এবং ১ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে।

বিজ্ঞাপন

একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৫১৮ জন। বৃহস্পতিবার (১৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, গত দেড় মাসে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৪৩৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছে ৭০ জন এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৩৬৯ জনের।

এ সময়ে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৭ হাজার ৩০৫ জন। এছাড়া হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৫৪ হাজার ৪১৯ জন।

প্রতিবেদন অনুযায়ী, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। বিভাগটিতে হাম ও হামের উপসর্গে মারা গেছে ১৯২ জন এবং আক্রান্ত হয়েছে ২৯ হাজার ৪৮১ জন।

পড়ুন: এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু ৬ জুন

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন