বিজ্ঞাপন

আসছে ‘বনলতা সেন’

দীর্ঘ প্রতীক্ষা ও একাধিকবার মুক্তির তারিখ পিছিয়ে যাওয়ার পর অবশেষে প্রেক্ষাগৃহে আসছে ‘বনলতা সেন’। কবি জীবনানন্দ দাশের কালজয়ী কবিতার নাম অনুসারে নির্মিত সিনেমাটি আগামী ঈদুল আজহায় মুক্তি পাবে বলে জানিয়েছেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা।

বিজ্ঞাপন

গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমার একটি নতুন পোস্টার প্রকাশ করেন নাবিলা। পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘না, এ কোনো যন্তরমন্তর ঘর নয়। যে ঘরের চাবি আছে, তবু তালা খোলার কোনো পথ নেই! কে থাকে সেই ঘরে? বনলতা সেন আসছে এই ঈদে আপনারই নিকটস্থ প্রেক্ষাগৃহে।’

সিনেমাটি মুক্তি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে নাবিলা বলেন, ‘দীর্ঘ অপেক্ষার পর অবশেষে দর্শকের সামনে আসছে ছবিটি। একসময় তারা নিজেরাও অনিশ্চয়তায় ছিলেন যে সিনেমাটি আদৌ মুক্তি পাবে কি না। মূলত পোস্ট-প্রোডাকশনের কাজ ভারতে হওয়ায় ভিসা জটিলতাসহ ছিল, যে কারণে এত দেরি হলো। অবশেষে সিনেমাটা মুক্তি পাচ্ছে, আমি ভীষণ খুশি।’

২০২৪ সালে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছিলেন নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল। দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় সেসময় মুক্তি স্থগিত করা হয়। পরে গত বছরের ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তির আলোচনা থাকলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি।

২০২১-২২ অর্থবছরে ৭০ লাখ টাকা সরকারি অনুদান পাওয়া এই সিনেমাটিতে নাবিলা ছাড়াও কবি জীবনানন্দ দাশের চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার। এছাড়া আরও অভিনয় করেছেন সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রূপন্তী আকিদ, শরিফ সিরাজ ও সুমাইয়া খুশি।

পড়ুন:সবাই বাঙালি নয়, মানচিত্রে বসবাসকারী সবাই বাংলাদেশি : জ্বালানি মন্ত্রী

দেখুন: মহাস্থানগড়ে সাধু সন্ন্যাসীদের মিলনমেলা, প্রকাশ্যে চলে ‘গাজা উৎসব

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন