বিজ্ঞাপন

‘মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষীদের নিরাপত্তা নিয়ে কোন শংকা নেই’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো: আমিনুল ইসলাম বলেছেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষীদের নিরাপত্তা নিয়ে কোন শংকা নেই। সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে বলেও মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

শনিবার দুপুরে সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির নবীন সদস্যদের কর্মশালার পূর্বে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

তিনি বলেন, এসব মামলায় যেকোনো সাক্ষী তাদের সাক্ষ্য দেওয়ার পর তাদের নিরাপত্তার বিষয় আমরা নিশ্চিত করছি সহযোগিতা করছি। আমাদের সাক্ষীদের নিরাপত্তা নিয়ে কোন শংকা নেই। চিফ প্রসিকিউটর আরও বলেন, সারাদেশে যদি নির্দেশ ব্যক্তিকে শাস্তি বা মোটিভেটেড হয়ে যদি কোন ব্যক্তিকে শাস্তি দেয়া হয় তাহলে তিনি ক্ষতিপূরণ চেয়ে আদালতের দ্বারস্থ হতে পারবেন।

তিনি বলেন, একজন আসামী যত শক্তিশালী হোক না কেন, তিনি কোন রাজনৈতিক দলের সেটা আমরা দেখছি না। নিরপেক্ষভাবে ট্রাইব্যুনাল কাজ করছে। সারাদেশের গুম-খুন ও ক্রসফায়ারে নিহত ব্যক্তিদের মামলাও ইতোমধ্যেই ইনভেস্টিগেশন শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধে ট্রাইব্যুনালের নিজস্ব তদন্ত সেল আছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন অনুযায়ী বাংলাদেশের যে কোন প্রান্তেই অপরাধ ঘটুক না কেন সেটি আমরা তুলে নিয়ে আসতে পারি। দেশের সকল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের মামলার কাজে আন্তরিকভাবে সহযোগিতা করছে।

কর্মশালা পরিচালনা করেন সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির কর্নেল। এতে সভাপতিত্ব করেন বারের সভাপতি ও জেলা পাবলিক প্রসিকিউটর শাকিল মোহাম্মদ শরিফুর হায়দার (রফিক সরকার), উপস্থিত ছিলেন পাবনা জেলা জজ আদালতের পিপিসহ বিজ্ঞ আইনজীবীবৃন্দ।

পড়ুন- কুমিল্লাকে বিভাগ করার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন