“মানবতার সেবায় তরুণদের অঙ্গীকার” ও “প্রতিহিংসা দূরে রাখি, মানবতার সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল বাজারে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এ ক্যাম্পে বিভিন্ন বয়সী নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
তরুণ মানবসেবা সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির সহযোগিতায় ছিল বামন্দী কেয়ার হাসপাতাল। ক্যাম্পে প্রায় ২০০ জনের ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়।
আয়োজকরা জানান, রক্তদান কার্যক্রম সম্পর্কে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং জরুরি মুহূর্তে দ্রুত রক্তদাতা খুঁজে পেতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এসময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট রাজিব হোসেন, বামন্দী কেয়ার হাসপাতালের ম্যানেজার সাজিদসহ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য নাহিদ ও জাহিদ।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও মানবসেবামূলক এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
পড়ুন- হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু, ২ মাসে প্রাণহানি ছাড়াল ৪৫০


