বিজ্ঞাপন

ভারতের সেনাপ্রধানের হুঁশিয়ারি : মানচিত্রে নাকি ভূগোলে থাকবে পাকিস্তান?

পাকিস্তান ভূগোলের অংশ হয়ে টিকে থাকতে চায়, নাকি ইতিহাসে পরিণত হতে চায়, সেই সিদ্ধান্ত ইসলামাবাদকে নিতে হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন প্রতিবেশী ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। শনিবার দেশটির রাজধানী নয়াদিল্লির মানেকশ সেন্টারে ‘ইউনিফর্ম আনভেইলড’ আয়োজিত এক মতবিনিময় ওই হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, পাকিস্তান যদি সন্ত্রাসীদের আশ্রয় এবং ভারতের বিরুদ্ধে অপতৎপরতা অব্যাহত রাখে, তাহলে তাদের ‘সিদ্ধান্ত নিতে হবে যে তারা কি ভূগোলের অংশ হয়ে টিকে থাকতে চায়, নাকি ইতিহাসে পরিণত হতে চায়।’

মতবিনিময় সভায় গত বছরের ‘অপারেশন সিন্দুরের’ প্রেক্ষাপট যদি আবারও ফিরে আসে, তাহলে ভারতীয় সেনাবাহিনী কীভাবে জবাব দেবে; এমন এক প্রশ্নের জবাবে ভারতীয় এই জেনারেল বলেন, ‘‘আপনারা যদি আগে আমার বক্তব্য শুনে থাকেন, আমি বলেছি… পাকিস্তান যদি সন্ত্রাসীদের মদত দেওয়া এবং ভারতের বিরুদ্ধে কাজ করা চালিয়ে যায়, তাহলে তাদেরই ঠিক করতে হবে যে তারা মানচিত্রে অস্তিত্ব টিকিয়ে রাখবে কি না।’’

ভারতজুড়ে সামরিক বাহিনীর ‘অপারেশন সিন্দুরেরর প্রথম বার্ষিকী পালনের কয়েক দিন পরই ‘সেনা সংবাদ’ অনুষ্ঠানে তিনি ওই মন্তব্য করেছেন।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, জেনারেল দ্বিবেদীর এই মন্তব্য সংক্ষিপ্ত হলেও এর মাধ্যমে পাকিস্তানের প্রতি অত্যন্ত সোজাসাপ্টা বার্তা দেওয়া হয়েছে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অনড় অবস্থান পুনর্ব্যক্ত করা হয়েছে।

গত বছরের ৭ মে ভোরে জম্মু-কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জবাবে ‘অপারেশন সিন্দুর’ শুরু করেছিল ভারতীয় সামরিক বাহিনী। ওই সময় ভারতীয় বাহিনী পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মিরের একাধিক সন্ত্রাসী আস্তানায় নিখুঁত হামলা চালায়।

পরবর্তীতে পাকিস্তানও ভারতের বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করে। পরে ভারতের পক্ষ থেকে পরিচালিত সকল প্রতিরোধমূলক অভিযান এই অপারেশন সিন্দুরের অধীনে সম্পন্ন হয়।

পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে প্রায় ৮৮ ঘণ্টা স্থায়ী এই সামরিক সংঘাত ১০ মে সন্ধ্যায় উভয়পক্ষ একটি সমঝোতায় পৌঁছানোর পর নিরসন হয়।

সূত্র: এনডিটিভি।

বিজ্ঞাপন

পড়ুন : ব্যাংককে ট্রেন-বাস সংঘর্ষে ভয়াবহ আগুন, নিহত ৮

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন