বিজ্ঞাপন

মেহেরপুরে অনলাইন জুয়ার চক্রে অভিযান, রাফসান জনিসহ গ্রেপ্তার ৪

মেহেরপুরে অনলাইন জুয়া ও অবৈধ ই-ট্রানজেকশ ন চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে রাফসান জনি রিপন (৩২) সহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (১৫ মে) রাতভর মেহেরপুর সদর ও গাংনী উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিজ্ঞাপন

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরীর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে গ্রেপ্তার হওয়া অন্যরা হলেন- ফাহাদ হাসান জুনায়েদ (১৯), বায়েজিদ ডালিম (৩০) ও রকিবুল ইসলাম (৩৫)।

ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে তাদের কাছ থেকে কয়েকটি স্মার্টফোন জব্দ করা হয়। জব্দ করা মোবাইল ফোনগুলো প্রাথমিকভাবে পরীক্ষা করে অনলাইন জুয়ার একাধিক অ্যাকাউন্ট, ই-মেইল আইডি এবং Binance অ্যাপের মাধ্যমে অবৈধ ডলার লেনদেনের তথ্য পাওয়া গেছে বলে দাবি পুলিশের।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা অনলাইন জুয়া পরিচালনা ও অবৈধ ই-ট্রানজেকশনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় মেহেরপুর সদর ও গাংনী থানায় সাইবার সুরক্ষা আইন-২০২৬ এর আওতায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।

পড়ুন- দেশ পুনর্গঠন সরকারের একার পক্ষে সম্ভব নয়: প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন