মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা ভূমি অফিস সংলগ্ন পদ্মা নদী থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
নৌপুলিশ ধারণা করছে মরদেহটি গাজীপুরের কাপাসিয়ায় চাঞ্চল্যকর ৫ খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত ফোরকান মিয়ার মরদেহ।
শনিবার দুপুরে পদ্মা নদীতে কচুরিপানার সাথে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়। পরে বিকাল ৪টার দিকে মাওয়া নৌ-পুলিশ সেখানে এসে মরদেহটি উদ্ধার করে।
মরদেহে পরিহিত পোশাক এবং মুখমণ্ডল দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি গাজীপুরের চাঞ্চল্যকর ৫ খুনের ঘটনায় অভিযুক্ত ফোরকানের মরদেহ।
এ বিষয়ে মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ইলিয়াস জানান, মরদেহটি কয়েক দিন আগের। এ কারণে বীভৎস হয়ে গেছে। তবে মুখমণ্ডল এবং পরিহিত পোশাক থেকে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি ৫ খুনের ঘটনার প্রধান আসামি ফোরকানের মরদেহ।
উল্লেখ্য: গেলো ৮ মে গাজীপুরের কাপাসিয়ায় অভিযুক্ত ফোরকান মিয়া স্ত্রী, তিন মেয়ে ও শ্যালককে গলা কেটে হত্যার পর আত্মগোপনে চলে যায়। এ ঘটনায় সারাদেশে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে এ ঘটনায় অভিযুক্ত ফোরকান মিয়াকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

