বিজ্ঞাপন

দ্বিতীয় পর্যায়ে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাজশাহী পবা উপজেলার ৬৬৯ পরিবার পেলো ফ্যামিলি কার্ড।

প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি ফ্যামিলি কার্ড পাইলটিং কার্যক্রম ২য় পর্যায়ের অংশ হিসেবে শনিবার (১৬) মে বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠ হতে চাঁদপুর সদরসহ ২০ টি ইউনিটে একযোগে ফ্যামিলি কার্ড ও ভাতা বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থল থেকে একটি ডিজিটাল ক্লিক করার সাথে সারা দেশের ২০টি এলাকার ১৪,৩৭০ জন নারী সুবিধাভোগীর মোবাইলে (MFS-এর মাধ্যমে) ভাতার অর্থ তাৎক্ষণিকভাবে পৌঁছে যায়।

একই সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী রাজশাহীর পবা উপজেলার হরিপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ৩ টি গ্রাম (বেড়পাড়া, দবিরমোল্লা পাড়া, দরগা পাড়) এর ৬৬৯ জন পরিবারকে ফ্যামিলি কার্ড বিতরণের শুভ উদ্বোধন করেন।

বায়া শিশু পরিবার মাঠ, রাজশাহী প্রান্তে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন।

অনুষ্ঠানে রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য এ্যাড. শফিকুল হক মিলন, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম বজলুর রশীদ, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাছান, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন, রাজশাহী বিভাগীয় সমাজসেবা কার্যালয়ে পরিচালক সৈয়দ মোস্তাক হাসান, পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীন প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সুধীজন ও উপকারভোগী নারীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : মেহেরপুরে অনলাইন জুয়ার চক্রে অভিযান, রাফসান জনিসহ গ্রেপ্তার ৪

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন