বিজ্ঞাপন

যশোরে ফ্যামিলি কার্ড পেলেন ২০৪২ জন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতির ফ্যামেলি কার্ড পেলেন যশোরের দুই হাজার ৪২জন। শনিবার বিকেলে সদর উপজেলার চাঁচড়া-ভাতুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চাঁচড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উপকারভোগীদের হাতে ফ্যামেলি কার্ড বিতরণ করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে ফ্যামেলি কার্ড বিতরণ উদ্বোধন করেন। এসময় যশোরে ফ্যামেলি কার্ড বিতরণ করেন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

এদিকে, তারেক রহমানের উদ্বোধনের আগেই মোবাইল ফোনে ফ্যামেলি কার্ডের টাকা পেয়ে বেজাই খুশি উপকারভোগীরা। এসময় যশোরে নির্বাচনী জনসভায় এসে ফ্যামেলি কার্ড দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তারেক রহমান; সেটা বাস্তবায়ন করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাঁর দীর্ঘায়ু কামনা করেন উপকারভোগীরা।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ‘সরকার মুখে ফাঁকা বুলি দেয় না। সরকারের প্রতিটি নির্বাচনী প্রতিশ্রুতিই আস্তে আস্তে বাস্তবায়ন হচ্ছে। সরকারের যেমন যশোরে এসে ফ্যামেলি কার্ডের প্রতিশ্রুতি ছিলো; যশোরবাসী হিসাবে আমারও নির্বাচনে অয়াদা ছিলো এই কার্ডের। তারই অংশ হিসাবে চাঁচড়াতে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করা হলো। আস্তে আস্তে সদর উপজেলার ১৩৫টি ওয়ার্ড, পৌরসভার ৯টি ওয়ার্ডে ফ্যামেলি কার্ডের কার্যক্রম খুবই দ্রুত ছড়িয়ে যাবে।

জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, সমাজসেবা অধিদপ্তর যশোরের উপপরিচালক হারুন অর রশিদ প্রমুখ।

বিজ্ঞাপন

পড়ুন : দ্বিতীয় পর্যায়ের ফ্যামিলি কার্ড বিতরণে বকশীগঞ্জে উৎসবমুখর পরিবেশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন