বিজ্ঞাপন

মেহেরপুরে নিষিদ্ধ সংগঠনের পোস্টারিংয়ের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

মেহেরপুরে দিনের আলোতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পোস্টারিংয়ের প্রতিবাদে কেন্দ্র করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্রদল।

শনিবার (১৬ মে)রাতে মেহেরপুর সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন মেহেরপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব জারজিস ইউসুফ রামিক। এ সময় নেতাকর্মীরা অভিযোগ করেন, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা প্রকাশ্যে পোস্টারিংয়ের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। তারা সংশ্লিষ্টদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ছাত্রদল নেতাদের অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কুতুব আহমেদ তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি ভিডিও পোস্ট করেন। ওই ভিডিওতে তাকে মেহেরপুর সরকারি কলেজ, জেলা প্রশাসকের কার্যালয়, আদালত গেটসহ বিভিন্ন স্থানে পোস্টার লাগাতে দেখা যায় বলে দাবি করেন তারা।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌর ছাত্রদল নেতা বাপ্পি ও বাধন, আলবাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আজিজুল হক, সদর উপজেলা ছাত্রদলের নেতা লাভলু, লিমন ও তৌকির, সরকারি কলেজ ছাত্রদলের নেতা মাহফুজ জুবায়েরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা প্রকাশ্যে এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে পরিস্থিতি উত্তপ্ত করার অপচেষ্টা করছে। এ ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

বিজ্ঞাপন

পড়ুন : যশোরে ফ্যামিলি কার্ড পেলেন ২০৪২ জন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন