বিজ্ঞাপন

নারী শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: এবার জাবির প্রশাসনিক ভবনে তালা

নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার না হওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এবার প্রশাসনিক ভবনে তালা দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

রোববার (১৭ মে) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা দেন তারা। এ ঘটনায় গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রাশিদুল আলমকে অবাঞ্ছিত ঘোষণা ও পদত্যাগের দাবিতে প্রক্টর কার্যালয়ে তালা দেয় শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, ঘটনার পাঁচ দিন পেরিয়ে গেলেও অভিযুক্তকে গ্রেপ্তার করতে না পারা আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতা। ঘটনার ১০০ ঘণ্টার বেশি সময় পার হয়ে গেলেও পলাতক আসামিকে গ্রেপ্তারের কোনো খবর নেই। প্রশাসন তাদের দায়িত্ব ঠিকভাবে পালন করছে কি না, সেটিও প্রশ্নের বিষয়।

শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করা। এ দাবিতে চাপ সৃষ্টি করতেই প্রশাসনিক ভবনে তালা দেয়া হয়েছে। তবে জরুরি প্রয়োজনে শিক্ষার্থীরা ভবনে প্রবেশ ও বের হতে পারবেন বলেও জানান আন্দোলনকারীরা।

পড়ুন: ড. ইউনূসসহ সব উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন