বিজ্ঞাপন

চট্টগ্রামে ইয়োগা ট্রেনিং সেমিনার ২০২৬ সম্পন্ন

বাংলাদেশ ইয়োগা এসোসিয়েশনের সার্বিক সহযোগিতায় চট্টগ্রাম ইয়োগা এসোসিয়েশনের আয়োজনে দুই দিনব্যাপী ইয়োগা ট্রেনিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে।\

বিজ্ঞাপন


বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম ইয়োগা এসোসিয়েশনের নবগঠিত কমিটির সভাপতি হুমায়ুন রশিদ।


বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুলের প্রতিষ্ঠাতা ও সংগঠনের সাধারণ সম্পাদক শিহান এ বি রনি’র সঞ্চালনায় এতে বক্তব্য দেন এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা বিশিষ্ট রাজনীতিবীদ শওকত আজম খাজা, বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুলের সভাপতি আবু সাঈদ সেলিম, বিকেএফকেএস এর যুগ্ম সম্পাদক এ কে আজাদ, চট্টগ্রাম ইয়োগা এসোসিয়েশন যুগ্ম সম্পাদক নুরুল আমিন অভি, সাংগঠনিক সম্পাদক উষা হলা মারমা, দপ্তর ও প্রচার সম্পাদক ওবায়দুল হক সাগর ও কার্যনির্বাহী সদস্য এডভোকেট সোনিয়া শারমিন নুপুর, প্রভাষক মুক্তা দাশ, পাপিয়া দত্ত, ফারহানা আলী নিপা, সাবেক স্বর্নবিজয়ী কারাতে খেলোয়াড় শংকর রঞ্জন চৌধুরী, জহিরুল ইসলাম, মো. ফারুক, অর্পি চৌধুরী, মারিয়া জাহানসহ অন্যারা।


২ দিন ব্যাপী এ সেমিনারে ট্রেনিং দেন বাংলাদেশ ইয়োগা এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট মো: হারুন, ও জাতীয় ও আন্তর্জাতিক বিচারক নাজনীন সুলতানা।


অনুষ্ঠানে বক্তারা বলেন,জীবনে সফল হতে হলে সুস্থ থাকা চাই। সুস্থ এবং শৃঙ্খলজীবনের অন্যতম মাধ্যম ইয়োগা। সরকার রাষ্ট্রীয়ভাবে ইয়োগাকে পৃষ্ঠপোষকতা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

পড়ুন- স্ত্রী-কন্যাসহ হামাসের সামরিক প্রধান নিহত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন