বিজ্ঞাপন

র‍্যাব-৮ এর অভিযানে কাউখালী থানার ডাকাতি মামলার পলাতক আসামি গ্রেফতার

পিরোজপুরের কাউখালী থানার একটি চাঞ্চল্যকর ডাকাতি মামলার পলাতক এক সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৮। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মোঃ আলামিন আকন (৩৮)। তিনি পিরোজপুর জেলার কাউখালী উপজেলার জোলাগাতি এলাকার বাসিন্দা।

বিজ্ঞাপন


র‌্যাব সূত্রে জানা গেছে, র‌্যাব-৮ বরিশালের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ১৭ মে বিকেলে কাউখালী উপজেলার শিয়ালকাঠী এলাকায় অভিযান চালায়। অভিযানে ডাকাতি মামলার পলাতক আসামি আলামিন আকনকে গ্রেফতার করা হয়।


মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ ফেব্রুয়ারি রাত প্রায় আড়াইটার দিকে কাউখালী উপজেলার ৫ নম্বর শিয়ালকাঠী ইউনিয়নের শিয়ালকাঠী গ্রামে গোলাম মোস্তফা (৬৩) এর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা বাড়ির বারান্দার দরজা ভেঙে ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে রাখে। এসময় তারা নগদ টাকা, স্বর্ণালংকার ও মার্কিন ডলারসহ প্রায় ৬০ লাখ ৯৫ হাজার ৮৫০ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।


এ ঘটনায় ভুক্তভোগী গোলাম মোস্তফা বাদী হয়ে কাউখালী থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন।
র‌্যাব জানায়, মামলার তদন্তকারী কর্মকর্তার অনুরোধে আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা সম্ভব হয়।


গ্রেফতারকৃত আলামিন আকনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাউখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

পড়ুন- জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৮ মে

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন