বিজ্ঞাপন

মেহেরপুরে বিএনপির ১৮ নেতাকর্মীকে হুমকি দিয়ে চিরকুট ও হাতবোমা

মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া গ্রামে বিএনপির ১৮ নেতাকর্মীকে হত্যার হুমকি দিয়ে চিরকুট ও দুটি হাতবোমা রেখে গেছে দুর্বৃত্তরা। গত রাতের যে কোনো সময় জোড়পুকুরিয়া গ্রামের মধ্যপাড়া এলাকার বাবলুর বাড়ির সামনে তিন রাস্তার মোড় এলাকায় লাল স্কচটেপ মোড়ানো দুটি হাতবোমা দিয়ে চিরকুট দুটি রেখে যায় তারা।

স্থানীয়দের দেওয়া খবর পেয়ে গাংনী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস ও তদন্ত অফিসার আব্দুল্লাহ আল মামুন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল থেকে বোমা দুটি ও চিরকুট উদ্ধার করেন। পরে সেটি নিরাপত্তার জন্য পানি ভর্তি বালতিতে রাখা হয়।

চিরকুটে দুর্বৃত্তরা লিখেছে ‘জয় বাংলা, ঘণ্টা সময় পাইলে তোদের বিএনপিদের যে কি হাল করব, খান… পুলারা, লাবলুর মতো তোদের জবাই করবো। পুলিশ আমাদের হয়ে কাজ করবে। আমরা টাকা দি ওদের।’

ওই গ্রামের বিএনপির ১৮ নেতাকর্মীর নাম উল্লেখ করে হত্যার হুমকি দিয়ে আরেকটি চিরকুটে লেখা রয়েছে, ‘শেখ হাসিনা আসবে ৬ মাস সময়, জয় বাংলা, জোড়পুকুরের বিএনপিদের কি হাল যে করবো, খান… পুলারা। আমরা গ্রামে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত সবাই এক, দালালদের বাজারে পাইলে খবর আছে।

এদিকে বোমা ও হত্যার হুমকি সংবলিত চিরকুট উদ্ধারের ঘটনায় ওই গ্রামের বিএনপির নেতাকর্মীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

বিজ্ঞাপন

পড়ুন : http://ঝিনাইদহে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের, নারীসহ আহত ৪

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন